প্রচ্ছদ > বিনোদন >

দীর্ঘ ক্যারিয়ারে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি: তামান্না ভাটিয়া

article-img

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনয়ের পাশাপাশি বর্তমানে নাচের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন, তাও এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো ঝড় তুলেছেন। এর আগে ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানেও অভিনেত্রীর নাচ দেখে সিনেমাপ্রেমী দর্শকরা তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন। 

আইটেম গার্লখ্যাত অভিনেত্রী গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নাচের জন্য নিয়েছিলেন ৬ কোটি টাকা। শুধু নাচেই নয়, দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। 

বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামান্না দাবি করে বলেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। অভিনেত্রী বলেন, পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি, যা করেছি, তা অত্যন্ত সামান্য।’ 

এটা কি তামান্নার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত?— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই সব কিছুই খুব ভেবেচিন্তে করতে হয়।

তামান্না বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’ তিনি বলেন, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা পরিবর্তন হওয়াটাকেও ইতিবাচক হিসেবে দেখেন বলে জানান তামান্না ভাটিয়া।